বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জানুয়ারি ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মজয়ন্তী রোববার

 

কেশবপুর প্রতিনিধি: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মজয়ন্তী ২৫ জানুয়ারি, রোববার।

বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও আধুনিকতার পথিকৃৎ এই কালজয়ী কবির স্মৃতিতে প্রতিবছর যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে কপোতাক্ষ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘মধুমেলা’।

তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না। নির্বাচনকালীন প্রশাসনিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবছর মেলার আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকবির জন্মজয়ন্তী উপলক্ষে রোববার তাঁর জন্মস্থান সাগরদাঁড়ীতে একদিনের সংক্ষিপ্ত কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা এবং সীমিত সাংস্কৃতিক আয়োজন।

এদিকে প্রশাসন আরও জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরের পর পূর্ণাঙ্গভাবে সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে।

উল্লেখ্য, উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী কবিতার প্রবর্তনের মাধ্যমে সাহিত্যে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে ইংরেজিতে সাহিত্যচর্চা শুরু করলেও পরবর্তীতে তিনি মাতৃভাষা বাংলায় ফিরে এসে সৃষ্টি করেন অমর সাহিত্যকীর্তি।
প্রতিবছর মধুমেলাকে ঘিরে মধুমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা, নাটক, যাত্রাপালা, জারি গানসহ নানান লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি কুটির শিল্প, কৃষি মেলা, গ্রামীণ খাবারের দোকান, সার্কাস ও জাদু প্রদর্শনী মেলাকে করে তোলে আরও প্রাণবন্ত।

যদিও এ বছর আয়োজন সীমিত, তবুও সাহিত্যপ্রেমী ও দর্শনার্থীদের আবেগে ভাটা পড়েনি। তাঁদের প্রত্যাশা—সব বাধা পেরিয়ে আগামী বছরগুলোতে আবারও কপোতাক্ষ তীরে ফিরবে প্রাণের উৎসব, তারুণ্যের জয়গানে মুখরিত হবে ঐতিহ্যবাহী মধুমেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০