বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানদিয়ায় জামায়াতের প্রার্থী ইজ্জত উল্লাহর নির্বাচনী জনসভা

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ধানদিয়া ইউনিয়নের কুটিঘাটা বাজার সংলগ্ন সারসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আঃ রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ আনিচুর রহমানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা শুরা সদস্য ডা. শেখ আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হাফেজ শাহ আলম, নগরঘাটা ইউনিয়ন আমীর মাওলানা মেহেদি হাসান, ব্যবসায়ী ড. তৈয়েবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তাঁরা বলেন, দেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে এবং ইনছাফ ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়ীপাল্লায় ভোট দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০