বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-১: আচরণবিধি লঙ্ঘনে হাবিব ও ইজ্জত উল্লাহকে শো’কজ

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ ইজ্জত উল্লাহ ও বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

এতে আচরণবিধি লঙ্ঘনের জন্য কেন তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে না, তা আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে প্রার্থীদের অনুপস্থিতিতেই আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাদের পৃথক এই নোটিশ দেওয়া হয়।

জানা গেছে, নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ (আদালত নং-২) নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে এই দুই প্রার্থীর প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান।

এর মধ্যে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মোড়, ট্রাক টার্মিনাল ও উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটিতে এবং যানবাহনে নির্বাচনী ফেস্টুন ও ব্যানার সাঁটানো এবং জামায়াত প্রার্থী ইজ্জত উল্লাহর বিরুদ্ধে কলারোয়ার তুলশীডাঙ্গা, হেলাতলা, গোপীনাথপুর ও মুরারিকাটি মোড়সহ বিভিন্ন এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তাঁর নির্বাচনী ফেস্টুন সাঁটানো অবস্থায় দেখতে পাওয়ার অভিযোগ আনা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, যত্রতত্র পোস্টার-ফেস্টুন সাঁটানোর এই কর্মকা- ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭(গ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটি দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার (আরপিও), ১৯৭২-এর আর্টিকেল ৯১এ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে নানা কর্মসূচিতে জুলাই শহীদদের স্মরণ

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শ্যামনগরে ড. মনিরুজ্জামান

৪র্থ বর্ষের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক, থাকবে আর্থিক সহায়তা

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

১০

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

১১

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

১২

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৩

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১৪

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১৫

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৬

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৮

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৯

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

২০
error: Content is protected !!