বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

 

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক বিল্লাল বিন কাসেম।

র‌্যালিটি শহরের মুজিব সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে রমজানের পবিত্রতা রক্ষা, নৈতিকতা চর্চা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় উপ-পরিচালক বিল্লাল বিন কাসেম বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাসে খাদ্যে ভেজাল, অতিরিক্ত মুনাফা ও দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা সকল ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

একই সঙ্গে রমজানের সম্মান রক্ষায় দিনের বেলায় অপ্রয়োজনীয় ভাবে হোটেল-রেস্টুরেন্ট খোলা না রাখা ও প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকার বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হয়।

র‌্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ সোলাইমান, হিসাব রক্ষক মোঃ জুয়েল রানা, মোঃ ওয়ালিউর রহমান, মোঃ শাহাদাত হোসেন, জি. এম. মনিজ্জামান, সুপারভাইজার মো: মনিরুল ইসলাম, মডেল কেয়ারটেকার আব্দুর রহমান, সাধারণ কেয়ার টেকার মো: রফিকুল ইসলাম, মো: হারুনার রশিদ, মোঃ মাসুদুর রহমানসহ শতাধিক আলেম-ওলামা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!