বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের নিরাপত্তা, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাজার ও যানবাহন শৃঙ্খলা, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন বিভিন্ন কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, পাইকগাছায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি থানার আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আব্দুল্লাহ সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, নির্বাহী সদস্য আলাউদ্দীন রাজা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি, গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০