বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট: মাঠ প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের বেশ কয়েকটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয়েকটি জেলার বর্তমান প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন ডিসি নিয়োগের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদের ছুটির আগেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ প্রশাসনে গতি বাড়াতে ও সমন্বয় আনতে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে প্রথম বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের বেশ কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সব ঠিক থাকলে ঈদের ছুটির আগেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনে সমন্বয় আনা এবং প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর লক্ষ্যেই এই রদবদল করা হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসন পর্যায়ে এটিই হতে যাচ্ছে প্রথম বড় ধরনের পরিবর্তন।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর ১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিদের প্রত্যাহার করে ওএসডি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এই পাঁচ জেলা ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার তালিকা চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে

প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকেরা হলেন— গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ। উল্লেখ্য, এই পাঁচ কর্মকর্তা গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছিলেন। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তাদের প্রত্যাহার করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই পাঁচ জেলা ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। সেজন্য দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের একটি তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।

ডিসি নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এবং সরকারের নীতি বাস্তবায়নে দ্রুতই এসব জেলায় নতুন মুখ দেখা যাবে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক
উল্লেখ্য, জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা (ডিসি) সরকারের প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি প্রশাসন পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয়ে ডিসির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ প্রশাসনে গতি ফেরাতে নতুন সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০