বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঁচা মরিচ তাজা রাখার কৌশল

লাইফস্টাইল ডেস্ক: খাবারের স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি মেলা ভার। খাবারের গন্ধ ও ঝাঁজ আনতে কাঁচা মরিচ তরকারিতে দিয়ে থাকেন অনেকে।

এদিকে কাঁচা মরিচের দাম হুটহাট করে বেড়ে যাওয়ার কারণে বাজার থেকে একসঙ্গে বেশি পরিমাণ মরিচ কিনেন অনেকে। তাতে একটি সমস্যা রয়েছে, মরিচ বেশি দিন রাখলে পচে যায়। তবে কয়েকটি কৌশল জানা থাকলে দীর্ঘদিন কাঁচা মরিচ মজুদ করে রাখতে পারেন। আসুন জেনে নিই কাঁচা মরিচ তাজা রাখার কয়েকটি কৌশল।

* কাঁচা মরিচ পলিথিনের ব্যাগে ভুলেও সংরক্ষণ করবেন না। কারণ কাঁচা মরিচ পলিথিন ব্যাগে রাখলে দ্রুত পচে যেতে পারে। যদিও রাখেন তাহলে জিপার ব্যাগে রাখতে পারেন।

* কাঁচা মরিচের বোটা থাকলে তা দ্রুত পচে যায়। তাই কাঁচা মরিচ সংরক্ষণ করতে বোটা ছাড়িয়ে রাখুন।

* বাজার থেকে মরিচ কিনে পানিতে পরিষ্কার করুন। এরপর পানি শুকিয়ে ফ্রিজে একটি ঢাকনা যুক্ত বক্সে কাঁচা মরিচ রেখে দিন। ঢাকনার আগে একটা কাগজ বা টিস্যু পেপার রাখতে হবে। এতে মরিচগুলোকে শুষ্ক রাখবে। কয়েকদিন পর পর কাপড়, কাগজ বা টিস্যু পেপার ভেজা মনে হলে বদলিয়ে দিতে হবে।

*টিস্যু পেপার বক্সের নিচে রেখে তার ওপরে একটি রসুন রাখতে হবে। তারপর মরিচগুলোকে বক্সে দিতে হবে। এভাবে মরিচ প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

* অন্যান্য মসলার বা সবজির সঙ্গে কাঁচা মরিচ এক জায়গায় রাখবেন না। মরিচ সবসময় আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। কারণ অন্যান্য মসলার আর্দ্রতার সংস্পর্শে এলে মরিচ পচতে শুরু করে। এছাড়া ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে কাঁচা মরিচ সংরক্ষণ করতে পারেন। এটি করার সময় অবশ্যই লবণ দেবেন। তাহলে কাঁচা মরিচের গন্ধ ঠিক থাকবে। এরপর ডিপফ্রিজে রাখলেই ভালো থাকবে।

কাঁচা মরিচ পুষ্টিগুণের ভরা। এতে ভিটামিন ‘এ’ রয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা মরিচ। এছাড়া ভিটামিন ‘কে’ রয়েছে কাঁচা মরিচে। সব ধরনের মরিচেই আছে ক্যাপসেইসিন নামের একটি উপাদান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০