বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জুলাই ২০২৩, ১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, বিএনপির ২০৮৮ নেতাকর্মীর নামে মামলা

ডেস্ক রিপোর্ট: ফেনীতে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজার ৮৮ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হায়াত উল্ল্যাহ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ হাজার জনের নামে মামলাটি করেন। তবে তাৎক্ষণিকভাবে এ মামলায় অভিযুক্তদের নাম পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, পদযাত্রায় বিএনপির এতো বড় সমাগম দেখে আওয়ামী লীগ ও পুলিশ সহ্য করতে পারেনি। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। আবার এখন মামলাও হয়েছে আমাদের নামেই। এসব করে এ সরকারের ক্ষমতা আর ধরে রাখা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

২

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৩

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৪

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৫

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৬

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৭

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৮

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৯

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১০

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১১

একই জায়গায় আটকে থাকতে চাই না

১২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

২০