বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৩, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব

ডেস্ক রিপোর্ট: সাবেক ফিফা ও এএফসি’র এলিট প্যানেলের রেফারি তৈয়ব হাসান বাফুফের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। ইব্রাহিম নেছারের আকস্মিক মৃত্যুতে তৈয়ব হাসান ডেপুটি চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত হয়েছেন।

২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তৈয়ব। এশিয়ায় ক্লাব ও জাতীয় দল উভয় পর্যায়ে শীর্ষ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রেফারি হিসেবে অবসর নেয়ার পর রেফারিং নিয়ে কাজ করছেন। ২০১৭ সাল থেকে বাফুফের রেফারিজ কমিটির সদস্য হিসেবে রয়েছেন। ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ কমিশনার বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচগুলোতে রেফারি এসেসরের ভুমিকা পালন করেন।

তৈয়ব হাসান পেশায় শিক্ষক। নিজ জেলা সাতক্ষীরাতেই তাঁর বেশি সময় থাকতে হয়। ডেপুটি চেয়ারম্যানকে রেফারিদের নানা বিষয় দেখভাল করতে হয়। তাই ঢাকার নিকটবর্তী স্থানে থাকা সাবেক ফিফা সহকারী রেফারি সুজিত ব্যানার্জি চন্দন ও রেফারিজ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির সালেক শুভ’র নাম ছিল। ফেডারেশনের নীতি নির্ধারকরা অবশ্য ডেপুটি চেয়ারম্যান পদে সর্বাধিক যোগ্য ব্যক্তিকেই বেছে নিয়েছেন।

রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনোনীত হয়ে তৈয়ব হাসান বলেন, ‘ রেফারিং নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছি এখন দায়িত্বের পরিধি বাড়ল। চেষ্টা করব রেফারি উন্নয়নে আরো ভুমিকা রাখার। রেফারিংয়ের নিত্য নৈমিত্তিক কাজ রেফারিজ বিভাগ করে। কমিটির কাজ অনেকটা নীতি নির্ধারণী। সভা ও প্রয়োজনীয় সময় ঢাকায় উপস্থিত থাকব। ‘

বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। অনেক দেশে সাবেক ফিফা রেফারিই রেফারিজ কমিটির প্রধান হন। বাফুফে অবশ্য নির্বাহী কমিটি থেকেই চেয়ারম্যান মনোনীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০