বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ বেদকাশীর রাস্তাটি বিশ্ববিখ্যাত হতে পারে যেভাবে

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে যাতায়াতের একটি মাত্র রাস্তা। এই রাস্তার কাটকাটা থেকে হরিহরপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটারের অবস্থা দেখলে আৎকে ওঠে সবাই। রাস্তাটির ৫টি স্থানে ইট উঠে গিয়ে ৪০০ মিটার জায়গা ন্যাড়া হয়ে গেছে। এই ৪০০ মিটারে হাটু কাদা। যান চলাচল অসম্ভব। এজন্য একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউনিয়নের মানুষ।

এই রাস্তা দিয়ে উপজেলার দুই ইউনিয়নের ১৮টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে বার বার দাবি জানানো হলেও প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন না কেউই। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করতে হচ্ছে তাদের।

জানা গেছে, সড়কের এ সাড়ে চার কিলেমিটার অংশ পড়েছে উত্তর বেদকাশি ইউনিয়নের মধ্যে। এ ইউনিয়নের তিনটি গ্রামসহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন এইসড়ক দিয়ে। সড়কটি গত এক বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। উপজেলা সদর থেকে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পর্যন্ত তের কিলোমিটার সড়ক এলজিইডির আওতায় হলেও সড়কের ওই অংশটুকু পড়েছে পানি উন্নয়ন বোর্ডের আওতায়।

সরেজমিন দেখা গেছে, ইটের সোলিং করা সড়কের দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে। মাঝখানে যে অংশে ইট রয়েছে তা উঠে এবড়ো-থেবড়ো হয়ে পড়েছে। সড়কের দুই পাশের অংশে মাটি না থাকায় কোনো যানবাহন চলাচলও সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘ পথ পায়ে হেঁটে যাতায়াত করতে হয় মানুষকে। বর্ষা মৌসুমে বেশি দুর্ভোগ পোহাতে হয় বলে জানিয়েছেন তারা।

দক্ষিন বেদকাশী ইউনিয়নের বাসিন্দা কবিরুল ইসলাম বলেন, কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে উপজেলা সদরে নিতে নৌকা ছাড়া কোন উপায় নাই। গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ।

হরিহরপুর গ্রামের বাসিন্দা শুকমার মন্ডল বলেন, এক বছর আগে ইট বালি দিয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। এক মাস যেতে না যেতেই ফের বেহাল হয়ে পড়েছে। এ মুহুর্তে সড়কের ইট উঠে রাস্তার দুই পাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় রাতে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে জনপ্রতিধিদের কাছে ধর্ণা দিয়েও কোন লাভ হয় না।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের মাটিয়াভাঙ্গা গ্রামের রফিকুল গাজী বলেন, সড়কের ভাঙা অংশের কারণে ভাড়ায় চালিত মোটরসাইকেলেও উঠতে চায় না কেউ। প্রতিনিয়ত সেখানে দুর্ঘটনা ঘটছে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল এলাকার চিংড়ি ব্যবসায়ী আব্দুর রব মিঠু বলেন, ব্যবসায়িক মালামাল পরিবহনের ক্ষেত্রে সড়কের ওই অংশটুকু প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ফলে নদী পথে মালামাল পরিবহন করতে হয় ব্যবসায়ীদের। এতে খরচ এবং সময় ব্যয় হয় কয়েকগুণ বেশি।

উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, সড়কটি দীর্ঘ দিন ধরে বেহাল রয়েছে। মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদের বাজেট দিয়ে ঠিক করা হলেও তা বেশিদিন টেকে না। গত বছর স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে ৩০ লাখ টাকা ব্যয় করে মেরামত কাজ করা হয়েছিল। কিন্তু তা-ও টিকলো না।

তিনি জানান, সড়কে মাটির কাজ করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। তারা আগে উদ্যোগ না নিলে সেখানে পাকার কাজ করলেও টিকে থাকে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রতিনিয়ত কথা হলেও কোন উদ্যোগ নেওয়া হয় না।

দক্ষিন বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন, সড়কের ওই অংশের কারণে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা। সংস্কারের বিষয়ে পাউবো ও এলজিইডি’র কর্মকর্তারা একে অন্যকে দোষারোপ করেন। কাজের কাজ কিছুই হয় না। সর্বশেষ গত সপ্তাহে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি উপজেলা প্রকৌশল অফিসে গিয়ে ফোন ধরিয়ে দিতে বলেছেন।

জানতে চাইলে পাউবো খুলনা-২ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, কাটকাটা থেকে হরিহরপুর পর্যন্ত শাকবাড়িয়া নদী তীরবর্তী সড়কটির মাটির কাজ খুব শীঘ্রই শুরু হবে। মাটির কাজ শেষে পরবর্তী পদক্ষেপ এলজিইডি থেকে নেওয়া হবে বলে জানান তিনি।

কয়রা উপজেলা প্রকৌশলী দারুল হুদা বলেন, সড়কের ওই অংশে কাজ করার জন্য এর আগে একাধিকবার প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাউবো’র অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এখন স্থানীয়রা ব্যঙ্গ করে বলছেন, সড়কটি বিশ্ববিখ্যাত করতে এর ছবি প্রতিযোগিতায় পাঠানো হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল‌কে এম‌পি পদ ছাড়‌তে বল‌লো জামায়াত

এবার ইসি আনোয়ারুল বললেন ‘তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে’

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

১০

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

১১

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১২

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১৩

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১৪

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৫

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৬

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৭

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৮

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৯

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

২০
error: Content is protected !!