বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জানুয়ারি ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন খাঁচায় বন্দি বুবলী, জানা যাবে রোজার ঈদে

বিনোদন ডেস্ক: ঢালিউডে নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নতুন বছরের শুরুতে তিনি হাজির হলেন নতুন সিনেমার পোস্টারে। সেখানে তাকে দেখা গেলো খাঁচায় বন্দি তিনি। পোস্টারটি বেশ রহস্য ছড়িয়েছে। নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।

বুবলী কাজ করছেন ‘পিনিক’ নামের সিনেমায়। আসছে রোজার ঈদ টার্গেট করে সিনেমাটি তৈরি হচ্ছে। এ ছবিরই দ্বিতীয় পোস্টার প্রকাশ হয়েছে গতকাল। এর আগে ছবিটির ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদকে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। এবার বুবলী এলেন খাঁচা বন্দি হয়ে। কিন্তু কেন? সেই উত্তর এখনই দিতে রাজি নন বুবলী। বললেন, “গল্পটা বেশ ইন্টারেস্টিং। চরিত্রগুলোও ইউনিক। রহস্য আছে। সব প্রশ্নের জবাব মিলবে রোজার ঈদে ‘পিনিক’ মুক্তির পর।”

জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবির গল্পে থাকবে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি। এটিকে পরিচালক মনস্তাত্ত্বিক থ্রিলার বলে পরিচিত করতে চান। তার ভাষ্য, ‘ছবিটি দর্শককে একটা ঘোরের জগতে নিয়ে যাবে। অনেক ভাবনার মধ্য দিয়ে বিনোদন দেবে।’

ছবির পোস্টার নিয়ে বুবলী বলেন, ‘অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে, যা দেখে দর্শক চমকে উঠবে। পিনিকে আমার চরিত্রটি তেমনই। দুটি পোস্টারেই পরিচালক আভাস দিয়েছেন রহস্যময় গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। আমি কাজটা করে খুব উপভোগ করছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শককে মুগ্ধ করবে।’

ছবির প্রযোজক আশরাফ কিটো। এর চিত্রনাট্য তৈরি করেছেন আখিউজ্জামান মেনন। বুবলী-আজাদের সঙ্গে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহসহ অনেকে।

পরিচালক জাহিদ জুয়েল বলেন, কক্সবাজারে হচ্ছে ‘পিনিক’ ছবির শুটিং। সবকিছু শেষ করে ওঠতে পারলে আসছে রোজার ঈদে সিনেমাটি দেশের সিনেমাহলগুলোতে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০