বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৫, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক অজানা ভয় মিডিয়ার গতি রোধ করছে | মতিউর রহমান চৌধুরী

মতিউর রহমান চৌধুরী

সাংবাদিকদের বিবেকের ওপর চাপ না বাড়লে কোনো দিনই পরিস্থিতি পালটাবে না। মানুষ ভুল করে, ইতিহাস নয় কিন্তু। আমাদের রাজনীতিবিদরা যেভাবে সবকিছু ভুলে যান, ঠিক তেমনিভাবে আমরা সাংবাদিকরাও…

অস্থিরতা চারদিকে। রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে সর্বত্র একই অবস্থা। আমরা জানি, যেখানে ন্যায়বিচার, সেখানেই জয়। কিন্তু, দেশে ন্যায়বিচার প্রায় অনুপস্থিত। আগে ছিল টেলিফোন জাস্টিস। এখন কাবু করছে মব জাস্টিস। মিডিয়া এর বাইরে নয়। আমরা প্রতিদিন, প্রতিনিয়ত এক ধরনের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাচ্ছি। সেলফ সেন্সরশিপ ঘিরে ধরেছে। আটকে দিচ্ছে মিডিয়ার স্বাভাবিক গতি। তাই মিডিয়া নীরব, মাঝে-মধ্যে সরব হওয়ার চেষ্টা। কখনো কখনো উদ্দেশ্য খুঁজে গতি রোধ করা হচ্ছে।

সেলফ সেন্সরশিপ এক ধরনের কালচারে পরিণত হয়েছে। এখন কেউ হয়তো এসে বলে না, কিংবা ফোন করে না- কোন খবর যাবে, কোনটা যাবে না। আমরা নিজ থেকেই সিদ্ধান্ত নিই, কাউকে কিছু বলি না। খোলাসা করে বলা কঠিন। লেখা তো আরও ঝুঁকিপূর্ণ। অদৃশ্য শক্তি নয়, প্রকাশ্যেই এসব ঘটছে। কেউ প্রতিবাদ করে না। নীরবে মেনে নেয়। প্রেস ক্লাবের সামনে গিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় না। বলে না- আমার প্রতি অবিচার হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংগঠনগুলো নিশ্চুপ। একদা এ ধরনের প্রতিষ্ঠান ছিল এটাই মানুষ ভুলে গেছে। বিশেষ করে মিডিয়াকর্মীরা। অনেক সাংবাদিক চাকরি হারিয়ে নিঃস্ব। কারও কাছে অভিযোগ জানানোর সুযোগও নেই। আন্তর্জাতিক দু-একটা প্রতিষ্ঠান মাঝে-মধ্যে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এটাইবা কম কীসের! আগে প্রাপ্তির কাছে আমরা নিজেদের সঁপে দিয়েছিলাম। নেমেছিলাম এক ধরনের প্রতিযোগিতায়। এখন এক অজানা ভয় পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে।

টকশোতেও বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ইতিহাস নিয়ে নতুন এক আওয়াজ শুনতে পাচ্ছি। দলীয় কর্মীরা যেভাবে দৌড়াচ্ছেন, ঠিক সেভাবে বিপুল সংখ্যক মিডিয়াকর্মীও চলে গেছেন আত্মগোপনে। অনেকে আবার জেলখানায়। কেউ কেউ বিদেশে। এর মধ্যে কারও কারও সাংবাদিকদের বিবেকের ওপর চাপ না বাড়লে কোনো দিনই পরিস্থিতি পালটাবে না। এতে মানুষ বিরক্ত। মুখ ফিরিয়ে নিচ্ছে সাংবাদিকদের ওপর থেকে। একদিকে বিভাজন, অন্যদিকে অজানা ভয় কাবু করে ফেলেছে গোটা মিডিয়াকে। প্রিন্ট বলুন বা ইলেকট্রনিক বলুন, সবখানেই একই অবস্থা। এ পরিস্থিতি হঠাৎ করে হয়নি।

অনেক দিন থেকেই আমরা এর সঙ্গে বসবাস করছি। স্বাধীনতার পরপর আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। সামরিক জমানায় ছিলাম নির্বাক। এরপর এলো নিয়ন্ত্রিত গণতন্ত্র। সেখানেও কমবেশি নিয়ন্ত্রণ। হাসিনার কর্তৃত্ববাদী শাসনে আমরা মিডিয়ার পরিচয় ভুলে গিয়েছিলাম। জনগণকে সাক্ষী রেখেই আমরা নিজেদের আত্মপরিচয় বিলুপ্ত করেছিলাম। এতে দেশবাসী লজ্জা পেলেও আমরা পাইনি। এখন এজন্য আমাদের কড়া মূল্য দিতে হচ্ছে। তাদের কারণেই মিডিয়া আজ অনেকটা অস্তিত্ব সংকটে। এখন সত্য খবরের পেছনে কেউ ছোটে না। অনুসন্ধানী সাংবাদিকতা বিদায় নিতে চলেছে। অনেকেই এর পেছনে উদ্দেশ্য খোঁজেন। লাগিয়ে দেন ‘ট্যাগ’। এ কারণে খবরের পেছনের খবর খুঁজে বের করতে কেউ সাহসী হন না।

মিডিয়া হাউসগুলো সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে, অনেকটা অযৌক্তিকভাবে। ডিজিটাল, সাইবারসহ নানা আইনি-বেআইনি বেড়াজাল মিডিয়ার গতি রোধ করছে। এ পরিস্থিতির উন্নতি কি সম্ভব? কেউ কেউ বলেন, অবশ্যই সম্ভব। রাজনীতিবিদদের শুভ বুদ্ধির উদয় হলে রাতারাতি পরিস্থিতি পালটাবে। তবে কেন যেন মনে হয়, সাংবাদিকদের বিবেকের ওপর চাপ না বাড়লে কোনোদিনই পরিস্থিতি পালটাবে না। মানুষ ভুল করে, ইতিহাস নয় কিন্তু। আমাদের রাজনীতিবিদরা যেভাবে সবকিছু ভুলে যান, ঠিক তেমনিভাবে আমরা সাংবাদিকরাও।

৫৩ বছরের সাংবাদিকতার ইতিহাস পর্যালোচনা করলে এমনটাই দেখা যায়। স্বাধীন দেশের সাংবাদিকতা এখানে বরাবরই অনুপস্থিত। এজন্য আমি রাজনীতিবিদদের এককভাবে দায়ী করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। অন্যের কণ্ঠ রোধ করার খবরে হাততালি দিয়েছি। বিশেষ বিশেষ জায়গায় গিয়ে বলেছি, যা করেছেন ঠিক করেছেন।

লেখক : প্রধান সম্পাদক, মানবজমিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০