বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৬ মার্চ ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুঞ্জন সত্য: তাণ্ডবে শাকিবের নায়িকা সাবিলা নূর

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনই বোধ হয় সত্য হলো।

আসন্ন ঈদুল আজহায় ‍‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে সেই সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ।

সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে , ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।

সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেটাও মূখ্য চরিত্রে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি।

তবে কিছুদিন আগেই শাকিব খানের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাবিলা বলেছিলেন, ‘কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায়, সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়। তাই শুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না।’

জানা গেছে, সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক।

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০