বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবিলা নূর কি তাহলে শাকিবের নায়িকা হচ্ছেন না?

বিনোদন ডেস্ক: শোনা যাচ্ছিল, আসছে ঈদুল আযহার সিনেমা ‘তাণ্ডব’-এ ঢাকাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই জল্পনা অনেকদিনের হলেও এখনও রয়েছে ধোঁয়াশা।

গত মার্চ মাসে ‘তাণ্ডব’ নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ; সঙ্গে প্রকাশ হয় ছবির ফার্স্ট লুক। সে সময় নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, শাকিবের বিপরীতে কে থাকছেন তা রোজার ঈদের পর প্রকাশ্যে আনবেন।

কিন্তু নতুন খবর বলছে, এখনও নাকি এই ছবির জন্য নতুন নায়িকা খোঁজা হচ্ছে! তার মানে, সাবিলা নূর ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা হচ্ছেন না?

সিনেমার সংশ্লিষ্ট একটি সূত্র এক গণমাধ্যমে দাবি করেছে, সিনেমাটিতে এখন আর সাবিলা কাজ করছেন না। সে কারণে গেল ৮ এপ্রিলের শুট হয়নি। তবে ঠিক কী কারণে সাবিলা নূর থাকছেন না তা নাকি নিশ্চিত করতে পারেনি সূত্রটি।

এ খবরের পর পরিচালক রায়হান রাফী গণমাধ্যমে বলেছেন, ‘সিনেমাতে কে নায়িকা হচ্ছেন, সেটা আমরা বলিনি। যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না।’

জানা গেছে, সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক।

সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

২

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৩

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৪

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৫

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৭

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৮

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৯

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১০

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১১

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৩

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৪

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৫

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৬

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৮

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৯

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

২০