বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২ মে ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের। এবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

এর আগে তারা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আজ। এমিরেটস ক্রিকেট বোর্ড আজ সূচি ঘোষণা করে।
শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর আগেও দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়েছিল সিরিজটি। সেবার দুটি ম্যাচের দুটোতেই বাংলাদেশ জয়লাভ করে।

এই সিরিজ শেষ করে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আগামী ২১মে সেখানে পা রাখার পর ২৫ তারিখ প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। পরের ম্যাচটি হবে ২৭ তারিখ। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ ও ৩ জুন লাহোরে।

যদিও পাঁচ নয়, তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। আর বাকি দুটি ওয়ানডে। কিন্তু আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ডের সমঝতোয় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে টি-টোয়েন্টি দুটি বাড়ানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০