বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ মে ২০২৫, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় দলে খেলা নিয়ে তাড়াহুড়ো নেই অঙ্কনের

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ দল। এবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। শনিবার সিলেট স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।

শেষ ম্যাচে মাঠে নামার আগে আজ শুক্রবার এ দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন বলেন, ‘অবশ্যই, মানসিকভাবে আত্মবিশ্বাসী করে তোলে। কারণ উইকেট পড়ে যাওয়ার পড়ে আমাদের একটা পার্টনারশিপ প্রয়োজন ছিল দলের। আমরা চেষ্টা করছিলাম যতদূর পর্যন্ত ক্যারি করতে পারি।’

গত ম্যাচের সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহানের প্রশংসা করে অঙ্কন বলেন, ‘সোহান ভাই অনেক ভালো ব্যাটিং করেছে। অবশ্যই উপভোগ করেছি, আশা করি এমন আরও অনেক বেশি বেশি করতে পারব, ইনশাআল্লাহ।’

জাতীয় দলে খেলা নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করছেন না অঙ্কন। তিনি বলেন, ‘এসব আমার মাথায় নেই। আমি এসব নিয়ে খুব বেশি চিন্তা করি না। আমার যে কাজ চেষ্টা করি ওইভাবেই কাজ করার। আমি চাই যাতে আমি আরও বেশি কাজ করতে পারি, তাড়াতাড়ি অনেক ভালো কিছু করতে পারি। সেটাই আমার লক্ষ্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

২

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

৩

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

৪

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

৫

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

৬

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

৭

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

৮

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

৯

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১০

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১১

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১২

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

১৩

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

১৪

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

১৫

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১৬

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১৭

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১৮

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১৯

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

২০