বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গল টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে অনেক রেকর্ডই গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিটাও তার ব্যাট থেকে এসেছিল। এবার ক্রিকেট ইতিহাসেই অনন্য এক কীর্তি গড়লেন এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকেই উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলছেন মুশফিক। তবে গত কয়েক বছরে বেশ কিছু ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও খেলেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বল হাতে দেখা যায়নি মুশফিককে।

আন্তর্জাতিক ক্রিকেটে একটি বলও না করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন মুশফিক। আজ গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করার সময় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে ছাড়িয়ে যান এই বাংলাদেশি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। যেখানে মুশফিক অপরাজিত আছেন ১৫৯ রান করে। এই ইনিংস খেলার পথেই গিলক্রিস্টের ১৫ হাজার ৪৬১ রান ছাড়িয়ে গেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান এখন সাড়ে পনের হাজারের বেশি।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (১২,৬৫৪ রান), এরপরই আছেন দুই ইংলিশ উইকেটকিপার ব্যাটার যথাক্রমে জস বাটলার (১১,৮৮১ রান) ও জনি বেয়ারস্টো (১১,৫৮১ রান)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০