বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রীর কিডনিতে নতুন জীবন পেলেন কুদ্দুস বিশ্বাস, হেলিকপ্টারে ফিরলেন বাড়ি

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার মাছ ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন জীবন রক্ষার জন্য কিডনি প্রতিস্থাপনই শেষ চিকিৎসা তার। এই সংকটময় সময়ে স্ত্রী ফারজানাই (৩৮) স্বামীকে বাঁচাতে নেন সাহসী সিদ্ধান্ত। নিজের কিডনি স্বেচ্ছায় স্বামীকে দান করেন তিনি।

সিদ্ধান্ত মতে, উন্নত চিকিৎসার জন্য তুর্কিস্তানে পাঠানো হয় কুদ্দুসকে। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে কুদ্দুস আলী বিশ্বাসের শরীরে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টার করে তিনি নিজ এলাকায় ফিরে আসেন কুদ্দুস। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

এ সময় হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকেন। ফুল, মিষ্টি, ব্যানার আর শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন এলাকার এই পরিচিত মুখকে।

স্থানীয় সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটা ভালোবাসা, আত্মত্যাগ আর মানবিকতার দৃষ্টান্ত। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও।

এলাকাবাসীর মুখে মুখে এখন শুধু এক কথাই ‘ভালোবাসা বেঁচে আছে, ফারজানার মতো মানুষদের জন্য’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০