বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুন ২০২৫, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গল টেস্টে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | গল টেস্টে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও ভালো ব্যাটিং করেছে। এরপর ব্যাটিং-বান্ধব পিচে যেমন বোলিং হওয়ার তেমনই হয়েছে।

শ্রীলঙ্কা অবশ্য তাতে খুব বেশি ফায়দা তুলে নিতে পারেনি। ভালো জবাব দিলেও অল্পের জন্য লিডের দেখা পায়নি তারা। এরপর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ছুটছে বড় লিডের পথে। কিন্তু দিনের প্রথম সেশন অলরেডি শেষ। আছে বৃষ্টি বাগড়াও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭ রান করেছে বাংলাদেশ। তাদের লিড ২৪৭ রানের। বৃষ্টি বাধায় খেলায় বন্ধ হয়ে যাওয়ায় আম্পায়াররা মধ্যাহ্ন বিরতির ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ যদি এরপর আর ব্যাটিংয়ে না নামে, তাহলে লড়াই জমবে। বৃষ্টিভেজা পিচে লঙ্কানদের চেপে ধরার সুযোগও তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ইতিবাচক ফল আসার সম্ভাবনাও আছে।

প্রথম দুই দিন আশা জাগালেও তৃতীয় দিনে পাথুম নিশাঙ্কার দারুণ ব্যাটিংয়ের কারণে বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুটাও শ্রীলঙ্কা নিজেদের করে নেয় কামিন্দু মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে। তবে তার বিদায়ের পর ৪৮৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১০ রানে এগিয়ে থেকে ফের ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান।

১৮৭ রানে এগিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের জুটিতে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৪৭ রানে। শান্ত ফিফটি পেরিয়ে ৮৯ রান করে অপরাজিত আছেন। আর মুশফিক ২৮তম টেস্ট ফিফটির দিকে।

কিন্তু ৭৬তম ওভারে গোলমাল বেধে গেল। শান্ত ব্যাটে আলতো করে বল ছোঁয়াতেই রানের লক্ষ্যে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুশি। কিন্তু শান্ত সাড়া না দেওয়ায় ফের নিজের প্রান্তে ফিরে যান তিনি। কিন্তু ক্রিজে ব্যাট ছোঁয়ার আগে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন লঙ্কান ফিল্ডার প্রবাথ জয়সুরিয়া। ঠিক ৪৯ রানে রান আউট হয়ে বিদায় নেন মুশফিক।

মুশফিক বিদায় নেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু। এরপর আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় একটু আগেভাগেই বিরতি দেন আম্পায়াররা। তবে এরমধ্যেই বৃষ্টি থেমে গেছে। মাঠের কভারও সরানো হয়েছে। ফলে ওভার নষ্ট করা করেই খেলা শুরু হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০