বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুন ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষ্প্রাণ ড্র’ই হলো গল টেস্ট

ডেস্ক রিপোর্ট: আর একটি সেশন বেশি পেলে কী বাংলাদেশ দল জিততে পারতো? এ প্রশ্ন এখন তোলাই যায়। কারণ, দ্বিতীয় ইনিংসে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভার খেলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। তাতে হারিয়েছে ৪ উইকেট। আর একটি সেশন পেলে বাকি ৬ উইকেটও হয়তো তুলে নিতে পারতো টাইগার বোলাররা।

তবে, শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না। ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৭২ রান তোলার পরই শেষ হয়ে যায় নির্ধারিত সময়। যার ফলে গল টেস্ট শেষ হলো অমিমাংসিতভাবে, নিষ্প্রাণ ড্র হিসেবেই।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জোড়া সেঞ্চুরিতে ভর করে সংগ্রহ করেছিল ৪৯৫ রান। জবাব দিতে নেমে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ১০ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান করার পর ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিড দাঁড়ায় ২৯৫ রানের। শ্রীলঙ্কা ৭২ রান করার পরই খেল শেষ হয়ে যায়।

প্রথম ইনিংসে নাইম হাসান বলে ঘূর্ণি ধরিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে যেটুকু সময় পেলেন, তাতে ঘূর্ণি জালে লঙ্কানদের বেধেছেন তাইজুল ইসলাম। ৪ উইকেটের তিনটিই নেন তিনি। বাকিটি নেন নাইম হাসান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৭ রান করা পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ২৪ রান। তার উইকেটটাই নেন নাইম। আরেক ওপেনার লাহিরু উদারা ১৩ বলে ৯ রান করে আউট হন। দিনেশ চান্ডিমাল করেন ৬ রান। ক্যারিয়ারের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজ হলেন তাইজুলের শিকার। করলেন ৮ রান।

কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা – দু’জনই অপরাজিত থাকেন ১২ রান করে। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কারটা নিলেন নাজমুল হোসেন শান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

২

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৩

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৪

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৫

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

৭

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

৮

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

৯

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১০

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

১৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

১৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

২০