বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকসহ ৫ উইকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছরের ফারহান

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৭। এই বয়সেই বল হাতে একের পর এক কীর্তি গড়ছেন ফারহান আহমেদ। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারকে দেখলেই যেন জ্বলে উঠছেন এই ইংলিশ অফ স্পিনার। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিলেন ফারহান। বিশ্বের কনিষ্ঠতম বোলার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেট হোক বা টি-টোয়েন্টি, ফারহানের স্পিনে রীতিমতো দিশেহারা ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা। গতকাল শুক্রবার ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে ল্যাঙ্কাশায়ারের মুখোমুখি হয়েছিল নটিংহ্যামশায়ার। এই ম্যাচে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন তরুণ এই স্পিনার। করেছেন হ্যাটট্রিকও।

ফারহানের স্পিনের সামনে ফিল সল্ট, জস বাটলারদের মতো ক্রিকেটারও সুবিধা করতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে ফারহান পর পর আউট করেছেন লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে। নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন ফারহান।

তাতে ১২৬ রানেই শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। জবাবে ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নটিংহ্যামশায়ার।

গত মৌসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ফারহানের। প্রথম আসরেই নজর কাড়েন। ইংল্যান্ডের কনিষ্ঠতম বোলার হিসাবে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০