বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির বুড়িয়া স্কুলের ভবন নির্মাণে প্রতিবন্ধকতা, শিক্ষার্থীদের দুর্ভোগ কাটছে না

ডেস্ক রিপোর্ট: আশাশুনির বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ফলে কাটছে না শিক্ষার্থীদের ভোগান্তি।

জানা গেছে, উপজেলার বড়দল ইউনিয়নের ১০২নং বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত। স্থানীয় রাজেন্দ্র মন্ডল, নিরোধ মন্ডল ও সুখেন্দু মন্ডল ১৯৭২ সালে ৫০ শতক ও ২০০১ সালে ৯ শতক মোট ৫৯ শতক জমি স্কুলে দান করেন। বুড়িয়া মৌজায় ০২নং খতিয়ানে ৩৫ ও ৩৪ দাগে ২.০৬ একর জমির মধ্যে তাদের দানকৃত ৫৯ শতক জমিসহ পাউবোর একোয়ারভুক্ত ২৫ শতক জমিতেই স্কুল পরিচালিত হয়ে আসছে। ৩৫ দাগে ২৪ শতক ও ৩৪ দাগে ১০ শতক জমি স্কুলের নামে রেকর্ড রয়েছে। পুরাতন ভবন ব্যবহার অনুপযোগী হওয়ার পর সর্বশেষ একটি টিনসেড ভবনে স্কুল চলছে। একটি অফিস কক্ষ ও ৩টি অপেক্ষাকৃত ছোট কক্ষে ক্লাস বসছে। কষ্টকর পরিবেশে ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। সরকারি ভাবে স্কুলে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হলেও কয়েকজনের প্রতিবন্ধকতায় নির্মাণ কাজ বন্ধ ও বিলম্বিত হচ্ছে। শিক্ষকদের শিক্ষাদানের পরিবেশ নষ্ট করে আদালতে হাটতে বাধ্য করা হচ্ছে ২০০১ সাল থেকে। জমিদাতাদের শরীকের একজন কমুদিনী মন্ডল ২০০১ সালে দেওয়ানী আদালতে দেং ১৪/০১ নং মামলা করেন। এসএ ৫০ দাগে স্কুলের জমির মধ্যে ২১ শতক জমি দাবি করেন তিনি। স্কুল কর্তৃপক্ষের অজ্ঞাতে একতরফাভাবে নিজেদের পক্ষে রায় পান তিনি। স্কুল কর্তৃপক্ষ স্কুলের নামে রেকর্ডভুক্ত সমুদয় জমির খাজনাদি পরিশোধ করে চলতি ১৪৩২ সন পর্যন্ত চেকদাখিলা কেটে ভোগ দখলে আছেন।

প্রধান শিক্ষক এস এম মুরশিদ আলম জানান, তিনি গত ২৬ জুন আদালত কর্তৃক দেং ৫৪/২০০৬ মামলার স্টাটাস্কো নোটিশ প্রাপ্ত হন। নোটিশ পেয়ে গত ২৬/৬/২৫ তাং উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে ২৯ জুন বিষয়টি অবহিত করেন। শিক্ষা অফিস লিখিতভাবে ১ জুলাই উপজেলা ইঞ্জিয়ারকে লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানান। ফলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। একের পর এক মামলা ও প্রতিবন্ধকতায় প্রধান শিক্ষক যেমন নাজেহাল হচ্ছেন, তেমনি ক্লাস পরিচালনায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১০

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

১১

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১২

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১৩

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১৪

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৫

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৬

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৭

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১৮

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৯

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

২০
error: Content is protected !!