বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৬ দিন

Oplus_0

বেনাপোল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এ সময়ে বন্দর ও কাস্টমসের পণ্য খালাসের কাজ এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় চালু থাকবে ইলিশ মাছ রফতানিও।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা চিঠি দিয়ে জানিয়েছেন যে দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এর সঙ্গে ৩ অক্টোবর বাংলাদেশের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ৬ দিন এই কার্যক্রম বন্ধ থাকবে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, আমদানি-রফতানি আবার ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে শুরু হবে। তিনি আরও নিশ্চিত করেন যে ইলিশ মাছ রপ্তানি বিশেষ ব্যবস্থায় অব্যাহত থাকবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, এ সময়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোড ও কাস্টমসে কাজ চলবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। ইলিশ মাছ রফতানি অব্যাহত থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

২

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৩

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৪

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৫

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৭

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৮

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৯

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১০

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১১

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১২

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৩

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৪

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৫

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৭

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৮

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৯

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

২০