বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝড়ো সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড স্পর্শ করলেন ভারতের অমিত পাসি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সোমবার সার্ভিসেসের বিরুদ্ধে এমন রেকর্ড গড়লেন বাড়োদার ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ইনিংস ওপেন করতে নেমে করলেন ৫৫ বলে ১১৪ রান করেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অমিত। পাকিস্তানের বিলাল আসিফ ২০২৫ সালে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে ১১৪ রান করেছিলেন। গত ১০ বছর ধরে অক্ষত রয়েছে তার বিশ্বরেকর্ড। সোমবার আসিফের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অমিত।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন তরুণ এই ক্রিকেটার। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে শতরান করলেন তিনি। এর আগে ২০০৯ সালে চণ্ডীগড়ের হয়ে শিবম ভাম্বরি ১০৬ এবং ২০১০ সালে হায়দরাবাদের হয়ে প্রোদুতুরি অক্ষত রেড্ডি অপরাজিত ১০৫ করেছিলেন ২০ ওভারের ক্রিকেটের অভিষেক ম্যাচে।

সার্ভিসেসের বিপক্ষে ২৪ বলে অর্ধশতরান এবং ৪৪ বলে শতরান পূর্ণ করেন অমিত। তাঁর ১১৪ রানের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ৯টি ছক্কা।

বড়োদার উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য জাতীয় দলের স্কোয়াডে যোগ দিয়েছেন। তার পরিবর্তে সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয় অমিতের।

অমিতের ১১৪ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে বাড়োদা করে ৫ উইকেটে ২২০ রান। বাড়োদার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ভানু পানিয়ার। তিনি ১৫ বলে অপরাজিত ২৮ রান করেন। অভিষেক তিওয়ারি ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন।

জবাবে ৮ উইকেটে ২০৭ রান করে সার্ভিসেস। দুই ওপেনার কুনওয়ার পাঠক (২৯ বলে ৫১) এবং রবি চৌহান (৩২ বলে ৫১) ভালো শুরু করেন। তিন নম্বরে নেমে অধিনায়ক মোহিত অহলাওয়াট করেন ২২ বলে ৪১ রান। তবু সার্ভিসেসকে ১৩ রানে হারতে হয় মিডল অর্ডারের ব্যর্থতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাসমান পাড়ে বাঘের থাবায় ‘ছিন্নভিন্ন’ ক্যাঙ্গারু

তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময়

শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি 

স্বর্ণের দামে বড় পরিবর্তন, যে দামে মিলছে এক ভরি

অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া

কলকাতায় মিছিল করে তোপের মুখে জয়া আহসান

১০

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

১১

বাংলাদেশের কাছে লজ্জাজনক হার: অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের

১২

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

১৩

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৩ জেলে আটক

১৪

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

১৫

ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

১৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

১৭

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৯

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

২০
error: Content is protected !!