বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

বিনোদন ডেস্ক: আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে ঢালিউডে। ছবিটিতে থাকবেন দুই নায়িকা। এই খবর আগেই প্রকাশ হয়েছে। তাদের একজন তানজিয়া জামান মিথিলা। আর একজনকে নেয়া হবে পাকিস্তান থেকে, এমন আলোচনাই চলছিলো।

তবে ছবিটির প্রযোজনার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে ভিন্ন কথা। পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না ছবিটি। শাকিবের আগ্রহে বাংলাদেশি নায়িকাই যুক্ত হবেন। আর তিনি হতে যাচ্ছেন সাবিলাই। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই হবে চুক্তি। সেই সুবাদে ‘তাণ্ডব’ ছবির পর আবারও শাকিবের বিপরীতে তাকে দেখা যাবে।

জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। সেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনও চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।

বছরের শুরু থেকেই ব্যস্ত শিডিউলে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। একের পর এক সিনেমার শুটিং নিয়ে দম ফেলার সুযোগ নেই তার। সদ্য ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ হবে। এরপর তিনি হাত দিতে যাচ্ছেন আসন্ন ঈদুল আজহার জন্য ‘রকস্টার’ সিনেমার কাজে।

এ প্রসঙ্গে ছবির পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, ‘এ মুহূর্তে নায়িকা নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে দুই-তিন দিনের মধ্যেই দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০