বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ নভেম্বর ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাখি সাওয়ান্তের সঙ্গে হিরো আলম, বলিউডে কাজ করার দাবি

বিনোদন ডেস্ক: বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা মিলল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। মঙ্গলবার (২৮ নভেম্বর) এই অভিনেত্রীর সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন আলম। যেখানে তিনি দাবি করেছেন, বলিউডে রাখি সাওয়ান্তের সঙ্গে এক সিনেমায় কাজ করবেন। যেটি প্রযোজনা করবেন আরাভ খান।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম। যেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি। সেখানেই রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে এই কনটেন্ট ক্রিয়েটরের। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গেছেন এই বিতর্কিত অভিনেত্রী।

রাখির সঙ্গে ছবি প্রকাশ করে হিরো আলম দাবি করেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। যেখানে আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

হিরো আলমের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাখি চিৎকার করে বলছেন- দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি। ওই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাবো। যে পরিমাণ টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।

প্রসঙ্গত, হিরো আলম ও রাখি সাওয়ান্ত দু’জনেই বেশ বিতর্কিত। নিজেদের কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন তারা। আরাভ খানের আমন্ত্রণে দুবাইয়ে গিয়ে আরও একবার আলোচনায় আনলেন নিজেদের নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০