বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ মে ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিরাট তো আমাদের জামাই: শাহরুখ

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলিকে বলিউডের জামাই হিসেবে সম্বোধন করলেন শাহরুখ খান। আইপিএল নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি প্রসঙ্গ এলে এমন মন্তব্য করেন তিনি।

এবারের আইপিএল নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এই ব্যস্ততার ফাঁকেই সাক্ষাৎকার দিলেন তিনি। সেখানে বিরাট কোহলিকে জামাই সম্বোধন করে জানান, তার সঙ্গে বিরাট এবং আনুশকার দারুণ গভীর সম্পর্ক রয়েছে।

সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানান, তিনি বিরাটের বড় ভক্ত। তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। ওকে আমার দারুণ পছন্দ। খুব ভালোবাসি। আমরা তো বলি যে ও আমাদের জামাই হয়। আমাদের বলিউড ইন্ডাস্ট্রির জামাই। তাছাড়া আমি বিরাট আর আনুশকাকে বহুদিন ধরেই চিনি। ওদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি।

এরপর তিনি বিরাট এবং আনুশকার সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি বিরাটকে তখন থেকে চিনি যখন ওরা প্রেম করছিল। আমি আর আনুশকা তখন একই ছবিতে কাজ করছিলাম। শুটিংয়ের সময় ও মাঝে মধ্যে আসত, আমাদের সঙ্গে সময় কাটাত। দারুণ বন্ধুত্ব হয়ে যায় আমাদের।’

গত বছর ইডেনের সেই নাচ সম্পর্কে শাহরুখ বলেন, ‘আমি ওকে পাঠান সিনেমার মূল গানের নাচের স্টেপগুলো শিখিয়েছিলাম। ভারতের একটা ম্যাচের সময় ওকে দেখেছিলাম রবিন্দ্র জাদেজার সঙ্গে নাচ করতে। ওরা আমার সিনেমার গানের স্টেপগুলোই করছিল।’

শাহরুখ আরও বলেন, ‘খুব খারাপ নাচছিল ওরা। দেখে ভালো লাগেনি। আমি ওদের বলেছিলাম, তোমরা দ্রুত স্টেপগুলো শিখে নাও, যাতে পরে বিশ্বকাপ বা অন্য প্রতিযোগিতায় গিয়ে সেটা করে দেখাতে পারো। যখনই নাচতে ইচ্ছা হবে, আমায় ফোন করো। আমি শিখিয়ে দেব।’

প্রসঙ্গত কিছুদিন আগেই আইপিএলের ম্যাচে খোশ মেজাজে শাহরুখ এবং বিরাটকে সময় কাটাতে দেখা যায়। তারা দুজন মিলে পাঠান ছবির টাইটেল ট্র্যাকে নাচ করেন সেদিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০