বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ এপ্রিল ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড় হারে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন অনিশ্চিত

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের কাছে বড় হারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ এর স্বপ্ন মলিন হয়ে গেছে। প্রথম তিন ম্যাচে জয় নিয়ে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ।

এরপর ওয়েস্টইন্ডিজ এর কাছে হার, তবে আজ পাকিস্তানের বিপক্ষে দাড়াতেই পারেনি টাইগ্রেসরা। লাহোরে আজ (শনিবার) বাংলাদেশকে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ফলে তারা ৫ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ১৭৮ রান। জবাবে মুনিয়া আলী এবং আলিয়া রিয়াজের জোড়া অর্ধশতক পাকিস্তানকে এনে দিয়েছে সহজ জয়। পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান নারীরা যদি বড় ব্যবধানে জয় না পায়, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।

লক্ষ্য তাড়ায় পাকিস্তান ব্যাট করতে নামলে শুরুতেই শাওয়াল জুলফিকারকে (২) মারুফা আক্তার এলবিডব্লিউ করে ফেরালেও এরপর আর লড়াই করতে পারেনি বাংলাদেশ। সিদরা আমিন ৩৭ করে হন রাবেয়া খানের শিকার। ৬৯ করা মুনিবা আলিকে ফেরান নাহিদা আক্তার। তবে ততক্ষণে জয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। আলিয়া রিয়াজ ৪৮ আর নাতালিয়া পারভেজ অপরাজিত ১৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৩৯.৪ ওভারে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

এআর আগে টস জিতে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১৭৮ রান।

তৃতীয় ওভারে ফারজানা হককে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। অভিজ্ঞ এই ওপেনার ফেরেন শূন্য রানে।

আরেক ওপেনার দিলারাও ভালো করতে পারেননি। ১৩ রানে উইকেট হারান তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানাও। টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে স্রেফ ১ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন শারমিন ও রিতু মনি। দুজনে যোগ করেন ৪৪ রান।

শারমিন ২৪ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নাহিদার সঙ্গে ফের ৪৪ রানের জুটি গড়েন রিতু। তবে ফিফটির আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। ৪৮ রানে হারান উইকেট। আর নাহিদার ব্যাট থেকে আসে ১৯ রান। শেষদিকে লড়ে যান ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিতে এসে বাকিরা দ্রুত উইকেট হারালেও তিনি থেকে যান অপরাজিত। ৫৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০