বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাহরাইনের জালে ৭ গোল দিয়ে শুভসূচনা বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: আগে দুইবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে শূন্যহাতে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৫ ম্যাচের সবগুলো হেরে ২৫ গোল খাওয়া বাংলাদেশ তৃতীয় অংশগ্রহণে পেলো প্রথম জয়। রোববার মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে বাহরাইনকে। প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়েছিল।

দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। ফিফা র‌্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন মাঠে কোনঠাসা ছিল ঋতুপর্ণা, তহুরা, শামসুন্নাহারদের কাছে। ১০ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলে লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধে গোল করেছে ৫টি। দ্বিতীয়ার্ধে যোগ করে আরো দুটি।

জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য পাঁচ গোলের ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, কোহাতি কিসকু, বদলি মুনকি আক্তার একটি করে। একটি বাহরাইনের আত্মঘাতি।

মাঝমাঠ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন পিটার বাটলার। বাম দিকে ঋতুপর্ণা চাকমা, ডান দিকে শামসুন্নাহার জুনিয়র ও মাঝে তহুরা খাতুনকে দিয়ে আক্রমণ শানিয়েছেন কোচ। তাতে পুরোপুরি সফল বাটলার।

৬৬ মিনিটে এক সাথে তিন খেলোয়াড় পরিবর্তন করেন কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা ও স্বপ্না রানীকে বসিয়ে মাঠে নামান সাগরিকা, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপাকে।

শুরু থেকে শেষ পর্যন্ত এ ধাঁচে খেলেছেন আফঈদারা। তবে বড় জয়ের পরও একটা অতৃপ্তি রয়েই গেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। প্রথম ম্যাচে মিয়ানমার ৮ গোল দিয়েছে তুর্কমেনিস্তানের জালে। বাংলাদেশ করেছে ৭ গোল। তাই টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০