বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুলাই ২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বলিউড তারকার সঙ্গে একই মঞ্চে জয়া আহসান

বিনোদন ডেস্ক | অভিনেত্রী জয়া আহসান টালিউড থেকে বলিউড- প্রায় সবখানেই কমবেশি বিচরণ তার। এবার মুম্বাইয়ের মঞ্চে একপাশে মন্দিরা বেদী, আরেকপাশে জয়া আহসান- কে বলবে একসময়ের ‘ডিডিএলজে’ তারকা আর ‘দেবী’খ্যাত অভিনেত্রী দুই ভুবনের বাসিন্দা!

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে দুজনেই যেন এক সুরে বললেন ‘মা’ শব্দটার গভীরতা নিয়ে।

হ্যাঁ, বলিউডের নামকরা একটি কোম্পানির আয়োজনে একমঞ্চে দেখা গেল দুই তারকাকে।

জয়ার হাতে তখন তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’র গল্প। পাশে বসে থাকা মন্দিরা শুনলেন মনোযোগ দিয়ে। এই ইভেন্টেই জয়াকে বলতে শোনা যায়, ‘মাতৃত্ব কেবল রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগের যাত্রা। ’

অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠীর মতো স্বনামধন্য অভিনেতার সঙ্গে অভিনয় করা জয়া এখন আর বলিউডের অতিথি নন, বলছেন অনেকে। বরং বলিউড তাকে নিয়ে এখন ভাবছে, লিখছে চিত্রনাট্য, খুঁজছে নতুন গল্প।

মুম্বাইয়ের ইভেন্টে জয়া আহসানের নীল শাড়ি, সাবলীল উচ্চারণ আর সংবেদনশীল বক্তব্য শুনে অনেকেই বলছেন, এটাই নাকি ছিল ‘ডিয়ার মা’র নীরব প্রোমোশন। এক ঢিলে দুই পাখি!

এদিকে সেই অনুষ্ঠান প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন জয়া। সেখানে উল্লেখ করেন, ‘সময়ের সঙ্গে আমি বিশ্বাস করতে শিখেছি- মাতৃত্ব শুধুমাত্র রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগগত পথচলা, যা সময়ের সঙ্গে মা ও সন্তানের মধ্যে গড়ে ওঠে। দত্তক সন্তান গ্রহণ সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ হতে পারে। ’

নিজের সিনেমা ‘ডিয়ার মা’র গল্প টেনে জয়া আরও লেখেন, ‘আমাদের নতুন সিনেমা ‘ডিয়ার মা’-ও এমন এক বন্ধনের গল্প বলে। শুধু প্রচারের জন্য নয়, এই রকম একটি আলোচনায় অংশ নিতে পারা আমার জন্য সম্মানের। ’

বলে রাখা যায়, আজ ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার চন্দন রায় স্যানাল, শাশ্বত চ্যাটার্জি। ছবির মূল বিষয় একজন মা ও তার দত্তক নেওয়া সন্তানের গভীর সম্পর্ক নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০