বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, যদিও সেই গাড়িতে উপদেষ্টা ছিলেন না।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেল চারটায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এ অনুষ্ঠান আয়োজন করেছিল সোয়াস কর্তৃপক্ষ ও হাইকমিশন।

এতে আরও বলা হয়, এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশি নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়ি কোনো সমস্যায় পড়েনি। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে।

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০