বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৮ অক্টোবর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসি থাকলেও দলগত খেলা ছাড়া সাফল্য আসে না: হামজা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় দলের মাঝমাঠে বড় দায়িত্ব এখন হামজা চৌধুরীর কাঁধে। কোচ হাভিয়ের কাবরেরা দলের কৌশল সাজিয়েছেন এই ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডারকে ঘিরে।
মাঝমাঠে তার উপস্থিতিতেই আক্রমণে গতি আনতে চান কোচ। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই পরিকল্পনা দলের অনুশীলনেও স্পষ্ট হয়ে উঠেছে।

আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়েই খোলামেলা কথা বলেন হামজা। জানান, তিনি চাপ নয়, বরং দায়িত্বটিকে উপভোগ করছেন। তার ভাষায়, ‘মিডফিল্ডার মানেই হলো আক্রমণ আর রক্ষণ, দুই জায়গায় অবদান রাখা। ইন শা আল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি রোমাঞ্চিত। ’

কাবরেরার সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও ইতিবাচক মন্তব্য করেন হামজা। জানান, কোচ কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলোচনা করেন এবং অভিজ্ঞতা অনুযায়ী পরামর্শ চান, ‘আমার সঙ্গে কোচের সম্পর্ক খুব ভালো। আমি তাকে খুব বুদ্ধিমান একজন মানুষ মনে করি। আমাদের দলটা তরুণ, কাজেই সবকিছু একসঙ্গে গাঁথা সহজ নয়। তবে আমাদের বিশ্বাস আছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সুযোগ নষ্ট, দুই গোল হজম এবং বিতর্কিত এক পেনাল্টির দাবির প্রসঙ্গও আসে আলোচনায়। হামজা বলেন, ‘সেই ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। রক্ষণে কয়েকটি ভুল হয়েছে, যা এড়ানো সম্ভব ছিল। আর হ্যাঁ, আমরা পেনাল্টির দাবিও করতে পারতাম। তবে ফুটবলে সবসময় সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। এখন সামনে তাকাতে হবে। ’

আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুধু বাছাইপর্বে টিকে থাকার জন্য নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইও বটে। হামজার মতে, দল গত এক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে এবং এখন মূল লক্ষ্য পরিকল্পনার বাস্তবায়ন, ‘আমরা জয়ের জন্যই খেলব। ইনশাআল্লাহ, পরিকল্পনায় অটল থাকলে ভালো ফল আসবে। ’

এক প্রশ্নের জবাবে হামজা স্মরণ করিয়ে দেন, ফুটবল কখনোই একজন খেলোয়াড়কে ঘিরে খেলা নয়, ‘মেসি যদি বাংলাদেশের হয়েও খেলতেন, তবুও ট্যাকটিকস ঠিক করতে হতো, টিম স্পিরিট গড়ে তুলতে হতো। দিনশেষে এটা দলগত খেলা। ’ সঙ্গে যোগ করেন, ‘মাঠে সবাই সর্বোচ্চটা দিতে প্রস্তুত। বড় মুহূর্তে পরিকল্পনায় অটল থাকাই হবে সাফল্যের চাবিকাঠি। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০