বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

ডেস্ক রিপোর্ট: ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্টেডিয়াম ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থাপনা হয়েছে, তা আমাকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে।” তিনি মেসি, তার ভক্ত, ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে ক্ষমা চান।

মুখ্যমন্ত্রী জানান, হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীর সঙ্গে তিনিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের পথে ছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনুষ্ঠানস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। একই কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও অভিনেতা শাহরুখ খানও।

ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ও ডায়মন্ড হারবারের মধ্যকার একটি ম্যাচ চলাকালে লিওনেল মেসি সেখানে পৌঁছান। মাঠে প্রবেশের অনুমতি পাওয়া কিছু দর্শক তাঁর গাড়ির দিকে ছুটে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে আসে। বোতল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিধাননগর পুলিশের লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় অনুষ্ঠান পুরোপুরি ভেস্তে যায়।

উল্লেখ্য, এটি ছিল লিওনেল মেসির দ্বিতীয়বার কলকাতা সফর। কিন্তু এবারের অভিজ্ঞতা ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা রাজ্যের ক্রীড়া আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১০

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১১

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১২

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৩

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৪

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

১৬

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

১৭

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৮

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

১৯

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

২০