বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ এপ্রিল ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যেভাবে তিনটি ভাষা শিখে বলিউডে সুযোগ পেলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক: অভিনেতা আরিফিন শুভ ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ দিয়ে ভারতে আলোচনার জন্ম দিয়েছেন। গত ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে এটি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিরিজটি প্ল্যাটফর্মটির ট্রেন্ডিং তালিকার শীর্ষে অবস্থান করছে। এটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা সৌমিক সেন।

এই সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি জানান, বাংলাদেশে আগে কখনো অডিশন টেপ রেকর্ড না করলেও এই প্রজেক্টের জন্য চিত্রগ্রাহক রাশেদ জামানের সহায়তায় প্রথম অডিশন ভিডিও ধারণ করেন। এরপর প্রায় দেড় থেকে দুই বছর ধরে একাধিক ভিডিও অডিশন পাঠানোর পর ‘জিমি রয়’ চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করা হয়।

শুভ আরও বলেন, সাধারণত বাংলা ভাষায় কাজ করলেও এই সিরিজে প্রথমবারের মতো ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায় দীর্ঘ সংলাপে অভিনয় করতে হয়েছে তাকে। তিনটি ভাষায় অভিনয়টা তাকে শিখতে হয়েছে। বিশেষ করে হিন্দি ও উর্দু ভাষার জন্য প্রশিক্ষকের সহায়তা নিতে হয়েছে। যা তাকে আরও নিখুঁতভাবে অভিনয় করতে সাহায্য করেছে।

তিনি জানান, এই প্রজেক্টে যুক্ত হওয়ার সূচনা হয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার মাধ্যমে। তখন শুভ নেপালে ছিলেন। মুকেশ তাকে একটি ওয়েব সিরিজের জন্য অডিশনের প্রস্তাব দিলে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

তবে একবার অডিশন দিয়েই সুযোগ মেলেনি। শুভর ভাষায়, বিদেশি প্রজেক্টে কাজ পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ হয়। হিন্দি, ইংরেজি, উর্দু ও বাংলা- চারটি ভাষায় অভিনয়ের জন্য তাকে একাধিকবার অডিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। একই চরিত্রের জন্য ভারতের আরও অনেক অভিনেতাও অডিশন দিয়েছেন। শেষ পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিচালক সৌমিক সেন তাকে নির্বাচিত করেন।

‘জ্যাজ সিটি’ সিরিজটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌমিক সেন। এর আগে ‘জুবিলি’ সিরিজ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র।

এছাড়াও অভিনয়ে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর ও অমিত সাহা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০