বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ আগস্ট ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে রশিদের ৬ উইকেটের ‘হ্যাটট্রিক’

স্পোর্টস ডেস্ক: ইতিহাসের পাতায় আবারও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান।

শুক্রবার (৭ আগস্ট) নর্দার্ন আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট ক্লাবে স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম স্পিনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনটি ৬ উইকেট নেওয়ার ঐতিহাসিক রেকর্ড গড়েন ২৭ বছর বয়সী এই লেগ-স্পিনার।

ম্যাচে ৭.৪ ওভার বল করে ৩৪ রান খরচায় ৬টি উইকেট ঝুলিতে পুরেন তিনি।
আয়ারল্যান্ডের রান তাড়ায় ১৫তম ওভারের প্রথম বলেই আইরিশ ওপেনার অ্যান্ড্রু বালবির্নিকে (৩৬) ফিরিয়ে উইকেটের খাতা খোলেন রশিদ।

এরপর একে একে তিনি ড্রেসিংরুমে ফেরান হ্যারি টেক্টর (৫), বেঞ্জামিন ক্যালিৎজ (২৭), কার্টিস ক্যাম্ফার (২৩), জয় মুন্দ্রা (৩) ও বায়রন ম্যাকডোনাকে (০)।
২০১৫ সালের ১৫ অক্টোবর বুলাওয়াওতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রশিদ খানের।

এর আগে ২০১৭ সালের ১৭ মার্চ গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিপক্ষেই ৯.৩ ওভারে ৪৩ রানে ৬ উইকেট পেয়েছিলেন তিনি। একই বছর ৯ জুন গ্রোস আইসলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮.৪ ওভারে ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকারের বিষাক্ত স্পেল করেছিলেন এই আফগান স্পিনার।

ওয়ানডে ইতিহাসে সর্বাধিক পাঁচবার ৬ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডটি এককভাবে ধরে রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনুস (১৯৮৯-২০০৩ মেয়াদে ২৬২ ম্যাচে)। অন্যদিকে ওয়ানডেতে দুইবার করে ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ছয়জন স্পিনারের: ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইমরান তাহির, শহীদ আফ্রিদি, অকিলা ধনঞ্জয়, সন্দ্বীপ লামিছানে এবং অজন্তা মেন্ডিস। তবে স্পিনারদের মধ্যে প্রথম ও একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তিনবার ৬ উইকেট নেওয়ার অনন্য রেকর্ডটি এককভাবে এখন রশিদের দখলেই।

শুধু তা-ই নয়, ওয়াকার ইউনুসের পর বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে একাধিকবার ৬ উইকেট নেওয়ার কৃতিত্বও দেখালেন রশিদ। ওয়াকার তাঁর ক্যারিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুইবার ৬ উইকেট নিয়েছিলেন; আর ১২১ ওয়ানডে খেলা রশিদ তাঁর তিনটি ৬ উইকেটের দুটিই শিকার করলেন আয়ারল্যান্ডের বিপক্ষে।

রশিদ খানের বিষাক্ত স্পেলে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী আফগানিস্তান। নির্ধারিত ৪৭ ওভারে আফগানিস্তান ৮ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে। জবাবে ২৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ২০৭ রানেই গুটিয়ে যায় আইরিশরা।

আফগানিস্তানের হয়ে রশিদ খানের ৬ উইকেট ছাড়াও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ২টি এবং ফাজালহাক ফারুকী ৭ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

চলতি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী সোমবার (১০ আগস্ট) বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০