বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বন্ড সই করার সময় হাতটা কেঁপে উঠেছিল’

ডেস্ক রিপোর্ট: অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিশা।

এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিনি। এ সময় মায়ের অস্ত্রোপচারের কথা জানান তিশা।

পাঠকদের সুবিধার জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-

গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (নি-রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।

প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো।

আর আমরা হাসিমুখে বলি, আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা।

সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমিন।

বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর, মেয়ে ইলহাম ও সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব সিরিজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এ দেখা যাবে এই অভিনেত্রী। এটি নির্মাণের পাশাপাশি সিরিজে অভিনয়ও করেছেন ফারুকী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!