বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন নায়িকা নিয়ে বিপাকে ফারহান

বিনোদন ডেস্ক: ফারহান আখতারকে সবাই অভিনেতা হিসেবে চেনেন। তবে এ পরিচয়ের বাইরে নির্মাতা ও প্রযোজক হিসেবেও প্রশংসিত তিনি। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘ডন ২’, ‘দিল ধাড়কানো দো’র মতো আলোচিত সিনেমার নির্মাতা তিনি। দুই বছর আগে ‘জি লে জারা’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ফারহান। তবে এত দিনেও কাজ শুরু করতে পারেননি। কাজটি যেন তাঁর গলার কাঁটা হয়ে রয়েছে। কারণ এ সিনেমার তিন নায়িকাকে কিছুতেই এক জায়গায় করতে পারছেন না ফারহান। ফলে সিনেমাটিও ঝুলে আছে।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র আদলে রোড ট্রিপের গল্পের সিনেমা হবে জি লে জারা, এমনটিই জানিয়েছিলেন ফারহান। তিন পুরুষের বদলে এবার গাড়ির স্টিয়ারিং থাকার কথা ছিল তিন নারীর হাতে। অভিনয়ের কথা ছিল ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের। ২০২১ সালে সিনেমার ঘোষণার পর এ পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে। ক্যাটরিনা বিয়ে করেছেন, আলিয়া বিয়ে করে বাচ্চার মা-ও হয়ে গেছেন, মা হয়েছেন প্রিয়াঙ্কাও। তবু কোনো গতি হয়নি জি লে জারার। তিন নায়িকার শিডিউলসংক্রান্ত সমস্যায় শুটিংয়ে গড়াতে পারেনি সিনেমাটি।

গত মাসে ফারহান আখতার জানিয়েছিলেন, হলিউডের ধর্মঘট উঠলেই নাকি প্রিয়াঙ্কার শিডিউল মিলবে। তারপরই শুটিং শুরু করবেন তিনি। প্রায় দেড় শ দিনের আন্দোলন শেষে গত সপ্তাহে সচল হয়েছে হলিউড। ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। ধীরে ধীরে কাজে ফিরছেন হলিউডের অভিনয়শিল্পীরাও। ‘হেডস অব স্টেট’ দিয়ে শিগগির কাজে ফিরবেন প্রিয়াঙ্কা। তবু জি লে জারার কোনো অগ্রগতি নেই।

হিন্দুস্তান টাইমস গতকাল জানিয়েছে, ফারহানের সিনেমার চিত্রনাট্য নাকি পছন্দ হয়নি প্রিয়াঙ্কার। সে কারণেই শুটিংয়ের ডেট দিতে রাজি হচ্ছেন না তিনি। তবে এটিকে গুজব বলেই ধরে নেওয়া যায়। কারণ এ সিনেমার ঘোষণা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রিয়াঙ্কাই দিয়েছিলেন। সিনেমার গল্প নিয়ে তখন উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। ফারহানের সাম্প্রতিক সাক্ষাৎকারে এটা স্পষ্ট যে, তিনি এখনো চেষ্টা করে যাচ্ছেন এই তিন নায়িকাকে নিয়ে জি লে জারা বানাতে। কবে তাঁরা এক হবেন, সে অপেক্ষায় ফারহান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!