বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২ জানুয়ারি ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনে মক্কায় গেলেন শাকিব খান

ডেস্ক রিপোর্ট: পবিত্র ওমরাহ হজ পালনে ফের মক্কায় গেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন।
এর আগে একাধিকবার শাকিব ওমরাহ পালন করেছেন। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

যাওয়ার আগে শাকিব খান জানিয়েছেন, ওমরাহ থেকে ফিরেই তার অভিনীত ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন।

ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

গত বছরটা দারুণ কেটেছে জনপ্রিয় এই নায়কের। ব্যক্তি জীবনে সমালোচনা পাশ কাটিয়ে তিনি ‘প্রিয়তমা’ দিয়ে নতুন করে কামব্যাক করেছেন।

হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় ছবি ৪১ কোটি টাকা ব্যবসা করে। এটি দেশীয় সিনেমার নতুন ইতিহাস।

শাকিবের নতুন বছরে তিনটি ছবি আসার কথা আছে। বর্তমানে তিনি ‘রাজকুমার’র শুটিং করছেন। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তির কথা আছে।

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে মার্চ থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

১

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

২

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

৩

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৪

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৫

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৬

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৭

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৮

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৯

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

১০

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১১

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১২

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৫

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৬

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৭

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৮

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৯

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

২০