বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৪, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়াশের সঙ্গে সম্পর্ককে ‘ভালো বন্ধুত্ব’ বললেন তটিনী

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় জুটি অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কিছু নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখা গেছে দু’জনকে।

সেখান থেকেই ছড়িয়েছে তাদের প্রেমের গুঞ্জন। কারণ শোবিজ অঙ্গনে দুই তারকা একসঙ্গে দীর্ঘদিন কাজ করার অর্থ দাঁড়ায়, তাদের ব্যক্তিগত বোঝাপড়া খুব দারুণ। যে কারণে এই জুটিকে দর্শকরাও পছন্দ করছেন।

তবে কী ইয়াশের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তটিনী? সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়েই কথা বলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তাদের সম্পর্ক কেবলই ‘ভালো বন্ধুত্ব’। সেটা প্রেম নয়।

তটিনীর কথায়, ‘ইয়াশের সঙ্গে আমার জুটি দর্শকরা দারুণ পছন্দ করেন। যে কারণে আমাদের জুটি করে অসংখ্য নাটক হয়েছে। আর একসঙ্গে কাজ করতে গিয়ে দু’জনের মাঝে একটা ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। তবে সেটা শুধুই অভিনয়ের সূত্রে। এর বেশি কিছু নয়।’

ইদানিং দু’জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। ফেসবুকে দু’জনকেই একই পোস্ট শেয়ার করতে দেখা যাচ্ছে। এর কারণও খোলাসা করেছেন অভিনেত্রী।

তটিনী জানালেন, আমাদের প্রতি দর্শকদের অনেক কৌতূহল থাকায় একটি নাটকের প্রচারণায় তা কাজে লাগায় রাফাত মজুমদার রিংকু ভাই। ভাইয়ার একটা নাটকের প্রচারণার অংশ হিসেবেই আমি আর ইয়াশ একই ফেসবুক পোস্ট দিতাম। একই ছবি পোস্ট করতাম।

পোস্ট করা ছবির একটি ক্যাপশনে লেখা ছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথের সেরা উক্তি। ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে’ -এমন ক্যাপশন দর্শকরা দেখতেই মিডিয়ায় আমার আর ইয়াশের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ গুঞ্জন আসলে নাটকের প্রচারণার জন্য ইচ্ছাকৃত ছিল- যোগ করেন অভিনেত্রী।

এদিকে প্রেমের গুঞ্জনে ভক্তদের নানা মন্তব্য, শুভেচ্ছাবার্তা উপভোগ করছেন বলেও জানিয়েছেন তটিনী। তিনি মনে করেন, দর্শকরা তাদের জুটিকে বেশ পছন্দ করছেন বলেই এমনটা ভাবছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০