বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হেনার দেখা পেলেন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘চাচা, হেনা কোথায়?’ এ সংলাপটি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এখন সবাই অনলাইন কিংবা অফলাইনে বিভিন্ন ধরনের কৌতুক করছেন। এ সংলাপটি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার। এতে অভিনয় করেছিলেন ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ। আর সিনেমায় হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। অবশেষ হেনার সন্ধান পেলেন বাপ্পারাজ। তাদের দুজনের টাঙ্গাইলে সাক্ষাৎ হয়েছে।

আজ (১৯ ফেব্রুয়ারি) অভিনেতা নাঈমের টাঙ্গাইলের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাপ্পারাজসহ সিনেমার অনেকেই আমন্ত্রিত অতিথি ছিলেন। এসময় নাঈমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে বাপ্পারাজ আবেগাপ্লুত হয়ে পড়েন।

বাপ্পারাজ ও শাহনাজ দুজনে কুশল বিনিময় করেন। দুজনেই আনন্দে অশ্রুসজল হয়ে যান। এরপর তারা হাসি আড্ডায় হারিয়ে যান ভিন্ন জগতে। এ সময় এক পর্যায়ে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন ‘নাঈম ভাই হেনা কোথায়? নাঈমের উত্তর, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেসিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগে বিয়ে হয়ে গেছে’।

বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না আমি বিশ্বাস করি না।’ এ সময় বাপ্পারাজ নাঈমের পিঠ চাপড়াতে থাকেন। অন্যদিকে এ সময় অন্য অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে’ গানটি পরিবেশন করেন। এর ভিডিও চিত্রনায়ক ও সানি ও কায়েস আরজু তাদের ফেসবুকে প্রকাশ করেছেন। এ ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

‘প্রেমের সমাধি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন ইফতেখার জাহান। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িতে যন। সেখানে গিয়ে দেখেন হেনার বাড়ি সাজানো।

বকুল হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন দিশেহারা হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

২

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

৩

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৪

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৫

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৬

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৭

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৮

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৯

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১০

মানবতার দেয়াল স্থাপন

১১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

২০