বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ জুন ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ বিমানঘাঁটির ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তাসনিম-এর প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র অভিযানের সূচনা করা হয়েছে। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে “বিজয়ের বার্তা”।
এই হামলা এমন এক সময়ে শুরু হলো যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি কয়েক দফা পুনর্ব্যক্ত করেছিল তেহরান।
আল-উদেইদ ঘাঁটি, যেটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, দীর্ঘদিন ধরেই ইরানের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
ইরান আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র তার পারমাণবিক স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং সামরিক বাহিনীর ওপর পাল্টা হামলা চালানো হবে।
এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছিল যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাই যেন ঘরে অবস্থান করে।
কাতার সরকার জানায়, দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে—দেশের নাগরিক ও আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে দোহা শহরের আকাশে ফ্লেয়ার বা আগুনের গোলা দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে আল-উদেইদ বিমানঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে এবং আকাশে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!