বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ এপ্রিল ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের দেওয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান; এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, একটি ‘বিশ্বস্ত সূত্রের’ বরাতে তারা জানতে পেরেছে ওয়াশিংটনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল, যা ইরান গ্রহণ করেনি। সূত্রটির পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার একটি ‘বন্ধু রাষ্ট্রের’ মাধ্যমে প্রস্তাবটি তেহরানের কাছে পৌঁছায়। তবে সেই রাষ্ট্রের নামও উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রস্তাবটি সত্যিই দেওয়া হয়েছিল কি না, সেটিও নিশ্চিত করা হয়নি।

ফার্স নিউজ আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ক্রমবর্ধমান চাপ ও হামলার মুখে পড়ায় ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

তবে তেহরান এ প্রস্তাবে কোনো লিখিত সাড়া দেয়নি। বরং সামরিক তৎপরতা জোরদার করেই তারা প্রতিক্রিয়া জানাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে রয়েছে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

৩

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

৪

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৭

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৮

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৯

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১০

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

১১

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

১২

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১৩

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৬

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৭

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৮

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৯

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

২০