বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ এপ্রিল ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি: ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন শেহবাজ

ডেস্ক রিপোর্ট: লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে এই উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা অঞ্চলটিতে টেকসই শান্তির পথ প্রশস্ত করবে বলে পাকিস্তান আশা করছে।

তিনি আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটল সমর্থন রয়েছে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টাকে ইসলামাবাদ সমর্থন দিয়ে যাবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর লেবানন ও ইসরাইল ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি নিয়েও আলোচনা চলছে, যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই চুক্তির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি তেহরান-এ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে, শুক্রবার লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০