বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় সাম্মাম চাষে সাফল্য

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: মরুভূমির মিষ্টি ফল ‘সাম্মাম’—যা আগে কল্পনাতেও ছিল না, আজ তা শোভা পাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উর্বর মাঠে, তাও আবার খুলনা জেলার সুন্দরবন উপকূলবর্তী পাইকগাছার লোনাভূমিতে। দেখতে অনেকটা বেল বা বাতাবি লেবুর মতো হলেও ভেতরে তা রসালো ও তরমুজের মতো স্বাদযুক্ত। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় এই ফলকে বাংলাদেশের মাটিতে সফলভাবে অভিযোজিত করেছেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালীর কুমখালী গ্রামের তরুণ উদ্যোক্তা শান্ত কুমার মন্ডল।

ইউটিউব থেকে অনুপ্রেরণা পেয়ে সাম্মাম চাষের পথে যাত্রা শুরু করেন শান্ত। তিনি জানান, ইউটিউবে সাম্মাম সম্পর্কে জানার পর পরীক্ষামূলকভাবে ১ বিঘা জমিতে প্রথমবারের মতো চাষ করি। ফলন এতটাই ভালো হয়েছে যে, আগামী মৌসুমে ১০ বিঘা জমিতে সাম্মাম চাষের পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যেই তার এই সাফল্য স্থানীয় কৃষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাম্মাম মূলত মরুভূমির ফল হলেও বাংলাদেশের জলবায়ুতেও এর সফল চাষ সম্ভব। ‘রকমেলন’ নামেও পরিচিত এই ফল তরমুজের মতো চাষ করা হয়। বিশেষ করে মালচিং পদ্ধতিতে চাষ করলে উৎকৃষ্ট ফলন পাওয়া যায়। প্লাস্টিক দিয়ে মাটি ঢেকে রাখার ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছা জন্মায় কম। প্রতিটি পরিপক্ব সাম্মামের ওজন প্রায় ২ থেকে ২.৫ কেজি হয়। চারা রোপণের ৬০ থেকে ৭০ দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। সামান্য সার ও কম পরিমাণে কীটনাশক ব্যবহারে এই ফল চাষে ভালো মুনাফা অর্জন সম্ভব।

সোমবার সরেজমিনে দেখা গেছে, তরমুজ ক্ষেতের মতোই সাম্মামের গাছগুলো সারি সারি করে লাগানো হয়েছে। দূর থেকে মনে হবে তরমুজ ক্ষেত, কিন্তু কাছে গিয়ে দেখা যায় গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ছোট-বড় সাম্মাম ফল। কোনোটি এক কেজির নিচে, আবার কোনোটি দুই কেজির কাছাকাছি। হালকা বাতাসে দোল খাচ্ছে সাম্মামের সারি।

শান্ত জানান, আগে তিনি তরমুজ চাষ করতেন। ইউটিউবে সাম্মাম চাষের ভিডিও দেখে আগ্রহী হয়ে ইন্ডিয়ান কোম্পানি ‘মালিনী’র বীজ সংগ্রহ করেন এবং স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তা বাড়িতে নিয়ে আসেন। তিনি বলেন, তরমুজের মতোই সহজভাবে সাম্মাম চাষ করা যায়। দেড় মাসের মধ্যেই গাছে ফল আসে এবং তিন মাসের মধ্যে তা পরিপক্ক হয়ে যায়।

শান্ত আরো জানান, বীজ, চারা তৈরি, জমি প্রস্তুত, কীটনাশক প্রয়োগ ও শ্রমিক খরচসহ তার প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। মাঠের একপাশে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে, যারা কৌতূহল নিয়ে দেখতে এসেছেন কীভাবে মরুভূমির ফল বাংলার লোনাভূমিতে হাসছে।

মাত্র তিন মাসেই শান্ত সাম্মাম বাজারজাত শুরু করেছেন। একটি সারিতে এক কাঠা জমি থেকে প্রায় ১৫ মণ সাম্মাম উৎপাদন হয়েছে। তিনি কেজিপ্রতি ১১০ টাকা দরে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন স্থানে বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিসার মো. একরামুল হোসেন বলেন, শান্ত’র উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের নতুন চাষাবাদ তরুণদের অনুপ্রাণিত করবে। আমরা সবসময় কৃষকদের নতুন ফসল চাষে সহায়তা দিয়ে থাকি। সাম্মাম চাষে ভবিষ্যতে আরও সম্ভাবনা রয়েছে। এবছর উপজেলায় প্রায় ২-৩ হেক্টর জমিতে সাম্মাম চাষ হয়েছে। আগ্রহীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মেলন: ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ঈশ্বরীপুর গির্জা পুনর্নির্মাণের দাবি

১

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বনজীবীদের স্ত্রী ও সন্তানদের মানববন্ধন

২

আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল

৩

বাংলাদেশ গণিত সমিতির নেতৃত্বে জবির তিন শিক্ষক

৪

বিয়ের পর পরকীয়ার নেপথ্যে

৫

বিবিসি বাংলার প্রতিবেদন: শেখ হাসিনাকে ২ শর্তে ফেরত পাঠাতে চায় ভারত

৬

প্রতিবন্ধিতা দমাতে পারেনি শার্শার জোহরা খাতুনকে

৭

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৮

টাকার প্রলোভনে যুবলীগের মিছিলে নাঈম, গ্রেপ্তারের পর বললেন, ‘আমার ভুল হয়েছে’

৯

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১০

মানবতার দেয়াল স্থাপন

১১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

১২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

১৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

১৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

১৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

১৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

২০