বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ অক্টোবর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা নৈতিক দায়িত্ব: আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রতিটি নাগরিকের শুধু আইনি দায়িত্ব নয়, বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন ও মিলেমিশে কাজ করাই ইসলামী মূল্যবোধের অন্যতম অংশ। তিনি বলেন, জামায়াতে ইসলামী সর্বদা দেশের সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়।

বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দির (৮০ বিঘা) প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সহ-সভাপতি রতন কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, উপদেষ্টা ইন্দ্রজিত চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখার সভাপতি অ্যাড. অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, শ্রীশ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর রায়, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, পূজা উদযাপন পরিষদ নেতা গোষ্ঠ বিহারী রায়, সরোজ রায়, শিক্ষক অসিত কুমার মণ্ডল, সুব্রত কুমার মিস্ত্রী, দুখেরাম মন্ডল, অশোক মণ্ডল, প্রধান শিক্ষক সুজিত রায় প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার ও সেক্রেটারি মাওঃ আওছাফুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমির মাস্টার নূর কামাল, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাইদ, যুব বিভাগের সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, মাও. এনামুল করিম, নাঈমুর রহমান রকি, ইসমাইল হোসেন প্রমুখ।

এছাড়া কয়রা-পাইকগাছা অঞ্চলের শুড়ি খালি (রামকৃষ্ণ) সার্বজনীন দুর্গাপূজা মন্দির, চান্নিরচক সার্বজনীন দুর্গাপূজা মন্দির, বাঁশখালী সার্বজনীন দুর্গাপূজা মন্দির, গাজিনগর সপ্তগ্রাম সার্বজনীন দুর্গাপূজা মন্দির, শ্রী শ্রী সনাতন ধর্ম মন্দির (কয়রা সদর), ৬নং কয়রা সর্বজনীন দূর্গাপূজা মন্দির, ৬নং কয়রা পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির, বড়বাড়ি সর্বজনীন দুর্গাপূজা মন্দির এবং শ্যামখালি, চৌকোনী, ডাঙ্গাপাড়া, কলুখালি, লক্ষীখোলা ও খড়িয়া এলাকার সার্বজনীন দুর্গাপূজা মন্দিরসহ বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০