বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুড়পুকুরের মেলা: শত বছরের ঐতিহ্য রক্ষার দায় || আহসানুর রহমান রাজীব

বাংলাদেশের প্রতিটি অঞ্চলেরই কিছু নিজস্ব ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্য রয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। সাতক্ষীরার গুড়পুকুরের মেলা ঠিক তেমনই একটি ঐতিহ্য, যা প্রায় চার শতাব্দী ধরে টিকে আছে মানুষের বিশ্বাস, আনন্দ আর সামাজিক সম্প্রীতির সাক্ষ্য হয়ে। এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়, বরং সাতক্ষীরার মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলা বর্ষপঞ্জি অনুসারে ভাদ্র মাসের শেষ দিনে মনসা পূজাকে ঘিরে এ মেলার সূচনা হয়। জনশ্রুতি আছে, এক ক্লান্ত পথিক বটগাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় একটি বিষধর সাপ ফণা তুলে তাকে ছায়া দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই শুরু হয় মনসা পূজা এবং ধীরে ধীরে গড়ে ওঠে গুড়পুকুরের মেলা। পুকুরের নামকরণ নিয়েও নানা মত প্রচলিত আছে, কেউ বলেন প্রসাদের কারণে পানি মিষ্টি হতো, কেউ বলেন স্বপ্নাদেশে গুড় ফেলার ফলে পানি এলো, আবার কারো মতে খেজুর গাছের রস থেকে তৈরি গুড় বিক্রি করে এ পুকুর খনন হয়েছিল। ইতিহাসবিদ আবদুস সোবহান খান চৌধুরীর মতে, এটি ছিল মূলত গৌরদের পুকুর, যা সময়ের বিবর্তনে গুড়পুকুর নাম ধারণ করে।

গুড়পুকুরের মেলা সাতক্ষীরার মানুষের কাছে শুধু পূজা নয়, এটি জীবিকার উৎস। নার্সারি ব্যবসায়ী, ডেকোরেটর মালিক, খেলনার দোকানদার, মিষ্টির ফেরিওয়ালা, চটপটি-ফুচকা বিক্রেতা, হস্তশিল্পী ও কুটির শিল্পে নিয়োজিতদের সারা বছরের আয়ের একটা বড় অংশ নির্ভর করে এই মেলার ওপর। নাগরদোলা, সার্কাস, যাত্রাপালা, বাউলগান- সব মিলিয়ে এটি হয়ে ওঠে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার কেন্দ্র। শিশু-কিশোরদের জন্য এটি বিনোদনের, আর বয়স্কদের জন্য এটি সামাজিক সম্প্রীতির এক মিলনমেলা।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন ঘটে ভয়াবহ বোমা হামলার ঘটনা। সাতক্ষীরার একটি সিনেমা হল ও স্টেডিয়ামের সার্কাস প্যান্ডেলে বোমা হামলায় তিনজন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। এই ঘটনার পর দীর্ঘ ছয় বছর ধরে মেলা বন্ধ থাকে। ২০০৯ সালে পুনরায় মেলার সূচনা হলেও তখন এক মাসের পরিবর্তে মাত্র ১০ দিন চলেছিল। তবুও মানুষ নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল। এই ঘটনা প্রমাণ করে, গুড়পুকুরের মেলা কেবল উৎসব নয়, এটি মানুষের আবেগ, স্মৃতি ও সাহসের প্রতীক।

আজ প্রশ্ন হলো, যখন দেশের বিভিন্ন জেলায় নির্বিঘ্নে বইমেলা, বাণিজ্য মেলা বা বিভিন্ন উৎসব চলছে, তখন সাতক্ষীরার মানুষ কেন তাদের চারশত বছরের ঐতিহ্য থেকে বঞ্চিত হবে? যদি আইনশৃঙ্খলার সমস্যা থাকে, সেটি সমাধান করা প্রশাসনের দায়িত্ব। নিরাপত্তা নিশ্চিত করে ঐতিহ্য রক্ষা করা সম্ভব। অথচ প্রশাসনিক অবহেলায় যদি মেলা বন্ধ থাকে, তবে সেটি সাংস্কৃতিক আত্মঘাতিতা ছাড়া কিছুই নয়।

গুড়পুকুরের মেলাকে টিকিয়ে রাখা মানে শুধু বিনোদন সংরক্ষণ নয়; এটি অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ধারাকে টিকিয়ে রাখা। এজন্য প্রশাসনকে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিয়মতান্ত্রিকভাবে মেলা আয়োজন করতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ী ও সংস্কৃতিমনা মানুষের অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে। ঐতিহ্যকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিতে হবে।

গুড়পুকুরের মেলা সাতক্ষীরার মানুষের প্রাণের মেলা। এটি শত শত বছরের ঐতিহ্য, যা আজও মানুষকে আনন্দ, ঐক্য আর সামাজিক বন্ধনে আবদ্ধ করে। এ ঐতিহ্যকে বন্ধ করে রাখা মানে মানুষের শেকড় ছিন্ন করা। প্রশাসন ও সরকারের উচিত হবে মেলা আয়োজন করা, নিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা এবং ঐতিহ্য রক্ষা করা।

এই মেলা আয়োজনকে ঘিরে প্রতিবছরই প্রশাসন, পুলিশ, প্রেসক্লাব, রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ ওঠে। এবছরও মেলার অনুমতি করানোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ বাণিজ্যের বিষয়ে শোরগোল শুরু হয়েছে।

অর্থ বাণিজ্য হোক বা না হোক। এটা নিয়ন্ত্রণ যোগ্য। সাতক্ষীরার মানুষের প্রাণের দাবি, গুড়পুকুরের মেলা আবার বসুক, ঐতিহ্যের প্রদীপ আবার জ্বলুক।

লেখক: গণমাধ্যম কর্মী, skrazib@gmail.com

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০